
আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।
বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। আটক সেলিম প্রধানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি-না এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
