
আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের এটিই প্রথম দেখা বাংলাদেশের। এর আগে নির্ধারিত একটি ম্যাচ খেলার কথা থাকলেও প্রকৃতির বাঁধা পেরিয়ে আর মাঠে গড়ায়নি সেই ম্যাচ। ফলে বাংলাদেশের সঙ্গে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে নেয় স্বাগতিকরা। সেই দুই পয়েন্টই সম্বল করে আজ মাঠে নামছে দলটি।
এর আগে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। এদিকে বাংলাদেশের বিপক্ষে দুইটি ম্যাচে হারলেও ফাইনালে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই জয় ও একটি ড্র নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
