
পুরান ঢাকা, মিরপুর, গ্রিন রোড, তেজগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরান বাজার, শ্যামলী, শুক্রাবাদ, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, বাড্ডা, মতিঝিল ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকার গলিসহ প্রধান সড়কগুলোতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী, ফুটপাতের ব্যবসায়ী ও যানবাহনের আরোহীরা। রাস্তায় পানি জমায় মানুষ গাড়িতে উঠতে পারছেন না।

ফুটপাতে পানি জমে যাওয়ায় জুতা খুলে কাপড় গুছিয়ে হাঁটতে দেখা গেছে পথচারীদের। আবার অনেকে রিকশায় চড়ে রাস্তা পার হচ্ছেন।
