
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কালিগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় চালিতাঘাটা মিশনের পাশে ইট ভর্তি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরা হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত মোস্তাফিজুরেরর অপর দুই বন্ধু কবির ও হাফিজুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
