
ভারতীয় এক গণমাধ্যমের খবর, এবার একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’তে সানি লিওন অভিনয় করবেন। এরই মধ্যে নির্মাতার সঙ্গে এ বিষয়ে সানি লিওনের আলোচনাও হয়েছে।
একতা কাপুরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করলেন তিনি সানি লিওনকেই নেবেন। আগে এই নির্মাতার ‘রাগিণী এমএমএস’ ছবিতে অভিনয় করেছিলেন সানি।

এর আগে ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল মীরা নায়ার পরিচালিত ছবি ‘কামসূত্র: আ টেল অব লাভ’ ৷ অন্য দেশে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানের সেন্সরের চৌকাঠ পেরোতে পারেনি ছবিটি। এবার দেখা যাক ওয়েব সিরিজটির ভাগ্যে কী জোটে।
