
দুর্ঘটনায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সি বলেন, ‘ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঠাওচালকও আহত হন।’
