
তিনি বলেন, ‘প্যারোল পেতে হলে তাকে সুর্নির্দিষ্ট কারণ দর্শিয়ে আমাদের কাছে আবেদন করতে হবে। তিনি আবেদন করলে আমরা তখন চিন্তা করবো’। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও খালেদার জিয়ার জন্য প্যারোলের কোনো আবেদন পায়নি বলে জানান তিনি।
সম্প্রতি খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে প্যারোলে মুক্তি দিতে পারেন’।
উল্লেখ্য, এক বছর ধরে দুর্নীতির মামলায় কারাবন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
