দশ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১ লাখ কোটি টাকা

নয়াবার্তা প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাড়িযেছে ১ লাখ কোটি টাকা। এই সময়ের সংশোধিত ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে, মোট ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি ১৬ লাখ টাকা। । ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি ১১ লাখ টাকা । আজ ২০ মে বুধবার এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৯৫ হাজার ৬০০ কোটি ৭৩ লাখ টাকা। এই ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬০ শতাংশ।

এনবিআর জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি শুল্ক আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ৫ হাজার কোটি ৫ লাখ টাকা। এই সময়ে আদায় হয়েছে, ৩ হাজার ২৮৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছিলো, ৩ হাজার ৪১১ কোটি ৪৯ লাথ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে আবগারী শুল্ক আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ৩৫১ কোটি ৬০ লাখ টাকা। এই সময়ে আদায় হয়েছে, ১৯০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছিলো, ১৮৮ কোটি ১৯ লাথ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ৪১৪ কোটি ৪৪ লাখ টাকা। এই সময়ে আদায় হয়েছে, ৯ হাজার ২০৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছিলো, ৮ হাজার ৫৪৪ কোটি ৬৫ লাথ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে মূল্য সম্পুরক শুল্ক আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ৭ হাজার ১২ কোটি ৫৭ লাখ টাকা। এই সময়ে আদায় হয়েছে, ৭ হাজার ৭৯৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছিলো, ৮ হাজার ৯৭৯ কোটি ৬৮ লাথ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে আয়কর আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ১৪ হাজার ১৬৩ কোটি টাকা। এই সময়ে আদায় হয়েছে, ১০ হাজার ৯৯১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছিলো, ৯ হাজার ৫২১ কোটি ৮০ লাথ টাকা।

Share