
শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাশেদ খান মেনন বলেন, ‘আপনি-আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, আজিজ কমিশনকে ঘেরাও করেছি, আমরা এক কোটি ১০ লাখ ভুয়া ভোটার তালিকা ছিঁড়ে ফেলে নির্বাচন বর্জন করেছি মনোনয়ন জমা দেওয়ার পরেও। আজকে কেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসবে না?’
রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভ দেখিয়ে ছাত্ররাজনীতি কলুষিত করছে অভিযোগ করে মেনন বলেন, ‘মাত্র দুই ভাগ লোকের হাতে দেশের ৩৩ ভাগ সম্পদ চলে গেছে। এ সময় তিনি ক্যাসিনো পরিচালনাকারীরা অসৎ উদ্দেশ্যে দলে অনুপ্রবেশ করেছে বলে জানান।’
মেনন বলেন, ‘ক্যাসিনো চালকরা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। দেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি।’
