শেখ হাসিনা মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা

সরকার চাইলেও পুলিশ ক্রসফায়ার করতে পারে না

গাজী আবু বকর: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৮ অক্টোবরের সংবাদ সম্মেলনের বিষয়ে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দেয়া হয়নি। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে পুর্ণ নিরাপত্তা দেয়া হবে। তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় তাঁর যা হওয়ার, তা-ই হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে একথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আমরা যাকে চাই, তিনি আসলেন, আমরা হ্যাপি। আমাদের তাহলে ধরে-বেঁধে আনতে হলো না। তাঁর দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা চলছে। তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলতে পারেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলতে পারেন। এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে তিনি দেশে ফিরলে সরকার খুশি হবে।

তিনি শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক ঘটনা উল্লেখ করে বলেন, পতনের পরও এরশাদ দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ৫টি আসনসহ তাঁর দল ৩৫টা আসনে বিজয়ীও হয়েছিলেন। তখনো পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে। অথচ শেখ হাসিনা মসজিদের ইমামসহ স্বদলবলে দেশ থেকে পালিয়েছেন।

শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কখনো কারও ন্যায়বিচার করেননি, আমরা সেটা ন্যায়বিচার দিয়ে করব।

সরকার চাইলেও পুলিশ ক্রসফায়ার করতে পারে না

ক্রসফায়ার নিয়ে গত সোমবার পুলিশের আইজির করা বক্তব্য প্রসঙ্গে একাধিক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার চাইতে পারে না, আর সরকার চাইলেও পুলিশ সেটা করতে পারে না। কারণ, প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো বেআইনি কাজের জন্য আদিষ্ট হলেও সেটা মানতে বাধ্য নন।
জাহেদ উর রহমান বলেন, ‘উনার বক্তব্য যে প্রবলেমেটিক হয়েছে, সেটা তিনি পরবর্তী ব্যাখ্যার মাধ্যমে স্বীকার করে নিয়েছেন এবং সেই অবস্থান থেকে সরে এসেছেন।’

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আইজিপির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা (সরকারের) থাকেও, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো দেশে নেই, ৃ.এই বিষয়ে সরকারের ফাইনাল অবস্থান কী হবে তা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, সফরের পরে হয়তো ৃ।’ ‘তবে আবারো বলি, যখন কেউ তার অবস্থানে অটল থাকছেন না, তখন তার প্রতি একটু বেশি আনকাইন্ড হচ্ছি কি না তার প্রতি?’

ব্যাখ্যা দিয়ে এই ধরনের অবস্থান থেকে রেহাই পাওয়া যায় কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার মনে হয় যায়, কারণ তিনি তার বক্তব্যতে অটল থাকেননি।

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত থেকে কাজ করেছে বলে সামনে আসা তথ্যে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে। তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেগুলোও মানুষ ভালোভাবে নেয়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন।

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদ ও অতি ডানপন্থার উত্থান সম্পর্কিত প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাতক্ষীরায় ধর্ম অবমামননার নামে একজনকে হত্যার ঘটনায় সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সরকার কিছু ঘটনা পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামলাতে পারে, সেটা আপনারা দেখেন না। কিন্তু যেগুলো দেখেন, সেগুলোর বিষয়ে সরকার পদক্ষেপ নেয়। এর মানে হলো সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে না, দেবেও না।

রংপুরে তিন সংখ্যালঘু পরিবারের উপর হামলা প্রসঙ্গে ডা.জাহিদ বলেন এবিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
ময়মনসিংহের ভালুকায় ‘বিএনপিকে ভোটদিয়ে ভুক্তভোগী’ বলা নারী এখন কারাগারে এ বিষয়ে দৈনিক জবাবদিহির প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ইতিমধ্যে পুলিশই বলেছে তার বক্তব্যে সরকার বিরোধী কিছু নেই। তাকে আদালতে সোপার্দ করা হয়েছে। তিনি ন্যায় বিচার পাবেন।

তিনি শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক ঘটনা উল্লেখ করে বলেন, পতনের পরও এরশাদ দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ৫টি আসনসহ তাঁর দল ৩৫টা আসনে বিজয়ীও হয়েছিলেন। তখনো পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে। অথচ শেখ হাসিনা মসজিদের ইমামসহ স্বদলবলে দেশ থেকে পালিয়েছেন।

শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কখনো কারও ন্যায়বিচার করেননি, আমরা সেটা ন্যায়বিচার দিয়ে করব।

সরকার চাইলেও পুলিশ ক্রসফায়ার করতে পারে না: ক্রসফায়ার নিয়ে গত সোমবার পুলিশের আইজির করা বক্তব্য প্রসঙ্গে একাধিক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার চাইতে পারে না, আর সরকার চাইলেও পুলিশ সেটা করতে পারে না। কারণ, প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো বেআইনি কাজের জন্য আদিষ্ট হলেও সেটা মানতে বাধ্য নন।

জাহেদ উর রহমান বলেন, ‘উনার বক্তব্য যে প্রবলেমেটিক হয়েছে, সেটা তিনি পরবর্তী ব্যাখ্যার মাধ্যমে স্বীকার করে নিয়েছেন এবং সেই অবস্থান থেকে সরে এসেছেন।’

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আইজিপির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা (সরকারের) থাকেও, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো দেশে নেই, ….এই বিষয়ে সরকারের ফাইনাল অবস্থান কী হবে তা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, সফরের পরে হয়তো …।’ ‘তবে আবারো বলি, যখন কেউ তার অবস্থানে অটল থাকছেন না, তখন তার প্রতি একটু বেশি আনকাইন্ড হচ্ছি কি না তার প্রতি?’

ব্যাখ্যা দিয়ে এই ধরনের অবস্থান থেকে রেহাই পাওয়া যায় কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার মনে হয় যায়, কারণ তিনি তার বক্তব্যতে অটল থাকেননি।

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত থেকে কাজ করেছে বলে সামনে আসা তথ্যে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে। তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেগুলোও মানুষ ভালোভাবে নেয়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন।

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদ ও অতি ডানপন্থার উত্থান সম্পর্কিত প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাতক্ষীরায় ধর্ম অবমামননার নামে একজনকে হত্যার ঘটনায় সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সরকার কিছু ঘটনা পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামলাতে পারে, সেটা আপনারা দেখেন না। কিন্তু যেগুলো দেখেন, সেগুলোর বিষয়ে সরকার পদক্ষেপ নেয়। এর মানে হলো সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে না, দেবেও না।

রংপুরে তিন সংখ্যালঘু পরিবারের উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, সরকার কাউকে ছাড় দেবে না।

Share