
কূটনৈতিক প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন টানাপোড়নের প্রেক্ষিতে দু’দেশের মধ্যকার অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কূটনৈতিক সূত্র জানায়, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি ভারত বাংলাদেশী নাগরিকদের সেদেশে ভ্রমণ ভিসাও গত দুই তিন দিনে বেশ কড়াকড়ি করেছে। চিকিৎসার জন্য আগে একাধিকবার ভারত গমনের প্রমান পাসপোর্টে বিদ্যমান থাকার পরেও ফলোআপ চিকিৎসা ভিসা থেকেও গত দুদিনে আনেকেই বঞ্চিত হয়েছেন।
সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
