
মঙ্গলবার সকাল ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকার একটি ভবনে ওই দুই নেতার দু’টি ফ্ল্যাটে র্যাব অভিযান চালায়।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) সাফি উল্লাহ বুলবুল গণমাধ্যমকে জানান, অভিযানে নগদ এক কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। এছাড়া একটি বিদেশি শটগান, দুটি স্নাইপার রাইফেল এবং দুটি রিভলবার উদ্ধার করা হয়। তবে পালিয়ে গেছেন অভিযুক্ত এনামুল হক ও রূপন ভূঁইয়া। তারা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার।
