
স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমানা থেকে কয়েক মাইল দূরে সিয়ালো ভিস্তা শপিং মলের কাছে খুচরা বিক্রির দোকান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারী হামলা চালায়।
২১ বছর বয়সী এক তরুণকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তিনিই একমাত্র হামলাকারী বলে মনে করা হচ্ছে। তাকে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন মার্কিন জনপ্রতিনিধিরা।

সিসিটিভির ছবি বন্দুকধারীর বলে নিশ্চিত হওয়া গেছে। মার্কিন মিডিয়াতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি কালো টি-শার্ট ও কানে প্রোটেক্টর পরা একজন তরুণ একটি অ্যাসল্ট রাইফেল হাতে শোরুমটিতে ঢুকছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এটিকে “টেক্সাসের ইতিহাসের সবচেয়ে মারাত্মক দিন” হিসাবে বর্ণনা করেছেন।
