
মুস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে গেছেন সেখানেই। পরিবার সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে মুস্তাফিজের নিজ বাড়িতেই শুক্রবার আকদ হবে।
জানা গেছে, মায়ের ইচ্ছা মামাতো বোনকে বিয়ে করছেন মুস্তাফিজ। নিজ বাড়িতেই পারিবারিক আয়োজনে প্রথমে আকদ হবে। আর বিসিবি কর্মকর্তা, খেলোয়াড় ও শুভাকাঙ্খীদের নিয়ে ঢাকাতে পরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
