
ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’। পরিচালনা করেছেন সুহানারই সহপাঠী থিয়োডর জিমেনো। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবির পোস্টার দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় চরিত্রেই রয়েছেন সুহানা। পরনে নীল ডেনিম এবং কালো ফুল হাতা শার্ট। ছিমছাম, অথচ চোখেমুখে ফুটে উঠেছে এক অদ্ভুত ব্যক্তিত্ব।
ইংল্যান্ডের আরডিংলি কলেজ থেকে এই বছরের শুরুর দিকেই স্নাতক হন সুহানা। মেয়ের সংবর্ধনা অনুষ্ঠানে মুম্বই থেকে উড়ে গিয়েছিলেন সপত্নী শাহরুখ। টুইটারে মেয়ের সাফল্যে খুশি হয়ে পোস্টও করেছিলেন কিং খান। ছোট থেকেই বাবার মতো সুপার স্টার হওয়ার স্বপ্ন দেখেন সুহানা। তবে লেখাপড়া শেষ না করে বিনোদন জগতে পা রাখাকে কোনওদিনই সমর্থন করেননি শাহরুখ। আপাতত সুহানার পড়াশোনা শেষ। ফিল্মি জগৎকেই আপন করবেন নাকি আরো উচ্চশিক্ষার পথে পা বাড়াবেন শাহরুখ কন্যা? তা সময়ই বলবে।
