
সম্রাটকে গ্রেফতার দেখানো পূর্বক ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। এদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

আজ সকালে রিমান্ড শুনানির জন্য সম্রাটকে কারাগার থেকে আদালতে আনা হয়। এদিকে পুরান ঢাকার সিএমএম আদালত চত্বরে বাইরে ভিড় করে যুবলীগ নেতাকর্মীরা। এর আগে ৯ অক্টোবর ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাই ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালত, এ বিষয় শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
