

হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মৌ। ছবি: সংগৃহীতহাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মৌ। ছবি: সংগৃহীত
জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের আবদুল লতিফের মেয়ে মৌ। তিনি পেশায় একজন দিনমজুর। মা রেবেকা পারভীনের বলেন, ‘মেয়ের অবস্থা ভালো না। খেতে পারে না। বিছানা থেকে উঠতেও পারে না৷ ডাক্তাররা জানিয়েছেন, ভারতে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের তো এত টাকা নাই।’ এ জন্য মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
সহপাঠী রতন আলী বলেন, ক্লাসে বেশ ভালো ছাত্রী ছিলেন মৌ। সর্বদা সদালাপী আর বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সবাইকে মাতিয়ে রাখতেন তিনি। আরেকজন বলেন, ভালো আবৃত্তি করতেন। স্বপ্ন দেখতেন বড় মঞ্চে আবৃত্তি করার। কিন্তু মাঝ পথে বাদ সাধল মরণব্যাধি এই ভাইরাস। তারা সবাই চেষ্টা করছেন যেন মৌ তাদের মাঝে ফিরে আসে। আর ওর হাসিখুশি চঞ্চলতায় আবারও প্রাণ পায় ক্যাম্পাস।
মৌকে ০১৭৫০-২৬২৫১৯ (ব্যক্তিগত বিকাশ নম্বরে) ও ০১৭৩০-৬৬৮৭৪৫৫ (ডাচ-বাংলা হিসাব নম্বরে) আর্থিক সহায়তা করতে অনুরোধ করেছে তাঁর পরিবার।
