
বিশেষ প্রতিবেদক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার বিকেলে পিএসসির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালের দিকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের কথা জানিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
