
বিশেষ প্রতিবেদক : জাতীয় সংসদের ৭টি দর্শনার্থী গ্যালারী সাত বীরশ্রেষ্ঠ’র নামে নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই নামকরণ করা হয়েছে বলে চীফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদ অধিবেশনের গতকাল বিকেলের বৈঠকে সংসদকে অবহিত করেন। স্পীকার মেজর অবঃ) হাফিজ উদ্দিন আহমদ এসময় সভাপতিত্ত্ব করছিলেন।
জাতীয় সংসদের তৃতীয় তলার দক্ষিণ-পশ্চিম ব্লকের ভিওআইপি গ্যালারি-১ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। একই তলার পশ্চিম ব্লকের ভিওআইপি গ্যালারি-২ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান।
জাতীয় সংসদের পঞ্চম তলার দর্শনার্থী গ্যালারি-৩ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। একই তলার দর্শনার্থী গ্যালারি-৪ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। একই তলার দর্শনার্থী গ্যালারি-৫ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আটিফিসার মোহাম্মদ রুহুল আমিন। একই তলার দর্শনার্থী গ্যালারি-৬ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। একই তলার দর্শনার্থী গ্যালারি-৭ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল।
