
অনেকে ফেসবুকে ঢুকতে পারলেও কনটেন্ট লোড হতে সমস্যা হচ্ছে। আজ সকাল থেকেই এ সমস্যা দেখা দিতে শুরু করে। হাজারো ফেসবুক ব্যবহারকারী টুইটার প্ল্যাটফর্মে ফেসবুকে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করছেন।
বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেওয়ার ওয়েবসাইট `ডাউন ডিটেক্টর’ কর্তৃপক্ষ ২ হাজারের বেশি অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে।
ফেসবুকের নেটওয়ার্কজনিত সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বড় একটি অংশ। এশিয়ার কিছু অংশেও এ সমস্যা হচ্ছে।
ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর আগে গত মার্চেও ফেসবুককে বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। ১৩ মার্চ থেকে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারিগরি ত্রুটিতে ফেসবুক সেবা ব্যবহার বাধাগ্রস্ত হয়েছিল।
