
বিশেষ প্রতিবেদক: নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর নাম কে এম তাহসিন সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজা বাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌপুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন। তিনি বলেন, তাহসিন সপরিবারে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। এক দিন আগে (মঙ্গলবার) তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।
দাবি করা হয় এই সাবেক সামরিক পাইলট তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনের পেছন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি ধারণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিই প্রথম ভিডিওটি পোস্ট করেছিলেন। ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে চাকুরী ছাড়েন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হ’ত্যাকান্ডে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত। সম্ভবত বড় ধরনের কোন তথ্য গোপন করা বা আলামত নষ্টের জন্য এই হ’ত্যাকান্ড ঘটেছে বলে ধারণা।
