রাজধানীর মহাখালীতে বাসে আগুন

নয়াবার্তা প্রতিবেদক: রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Share