
১৫ সদস্যের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে বাঁহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দল থেকে বাদ পড়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট শুরু হবে।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
