
নুসরাতের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অ্যাজমার রোগী। অসুস্থতা নিয়েই সংসদ ও ছবির কাজ চালিয়ে যাচ্ছিলেন নুসরাত। রবিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়।

গুরুতর অসুস্থ নুসরাত আইসিইউতে : ডা. সন্দীপ মণ্ডলের অধীনে অভিনেত্রীর চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে।
