
সিউলের পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সুলির প্রকৃত নাম চোই জিন রি। প্রাথমিক তদন্তে তার আত্মহত্যার বিষয়টি প্রতীয়মান হয়েছে। পুলিশ বলছে, তারা সুলির অস্বাভাবিক এই মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এই পপতারকা স্পষ্টবাদী বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫০ লাখ। তিনি ‘নো ব্রা’ আন্দোলনের জন্য আলোচিত। এনিয়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকবার হয়রানির শিকার হতে হয়েছে।

সুলি সম্পর্কে বিবিসির বিনোদন সাংবাদিক টেইলর গ্লাসবি বলেন, মুক্তমনা সুলি নিজের মতো জীবন যাপন করতে চাইতেন। কিন্তু রক্ষণশীল কোরীয় সমাজ তা মেনে নিত না। হয়তো সেকারণেই মানসিক চাপ থেকে হতাশায় নিমজ্জিত হয়ে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন।
