
বিজ্ঞাপনেই স্পষ্ট ছিলো স্পা’র আড়ালে এখানে অনৈতিক কাজ হয়। শেষ পর্যন্ত গুলশানের তিনটি স্পা সেন্টারে গত রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ জন পুরুষসহ ১৯ জনকে আটক করেছে থানা পুলিশ। অভিযানকালে নারীরা বোরকা, হেজাব পড়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন।

এসব ম্যাসেজের আড়ালে গুলশানের স্পা সেন্টারগুলোতে চলতো অনৈতিক কার্যকলাপ। ব্যবসায়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বিত্তশালীদের ছেলেরা ভিড় করতেন সেখানে। ঘন্টার পর ঘন্টা অর্থের বিনিময়ে সেবা নিতেন সুন্দরী তরুণীদের। তরুণী বাছাই ও সময়ের উপর ভিত্তি করেই বিল দিতে হতো। যা বাইরের দেশের চেয়ে কোনো অংশেই কম না। ম্যাসেজ পার্লারের ভেতরের কক্ষে আধো আলো-আঁধারে সাজানো বিছানায় সময় কাটাতেন তারা।
শেষ পর্যন্ত সেখানেই নজর পড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর। অভিযান চালানো হয় ম্যাসেজ পার্লারগুলোতে।
গুলশান জোনের পুলিশ উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এই স্পা সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হয়। এমন তথ্যের ভিত্তিতে আমরা রাত আটটার দিকে তিনটি ফ্লোরে অভিযান চালাই। অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যবসার সঙ্গে জড়িত মালিকদের সন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।
