
দুদক সূত্র জানায়, বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে কিছু সি অ্যান্ড এফ এজেন্টের সঙ্গে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে।
দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দুদক বেলালের নামে-বেনামে প্রায় শতকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর বারিধারায় বসুন্ধরায় এফ ব্লকে ১২ নম্বর প্লটে ৫ কাঠা জমির ওপর ৫তলা বাড়ি। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। নিউ ইস্কাটনে বেলালের স্ত্রীর নামে আছে ৪ কোটি টাকা মূল্যের ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট। বারিধারায় বসুন্ধরার ডি ব্লকে ৫ কাঠা ও পূর্বাচলে ১০ কাঠা আবাসিক প্লট। বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে আছে ৪টি দোকান। এছাড়া বেলাল হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি নোয়াখালীতে ৫০ বিঘা জমি, আশুলিয়ায় ১০ বিঘা জমি ও গাজীপুরে বেলালের ভাইয়ের নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে।
