পদ্মাপারে লাশের সারি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬-এ। পরিচয় মিলেছে ২৫ জনের। তাদের মধ্যে রয়েছেন ১১ জন নারী, ৮ শিশু ও ৭ জন পুরুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জনের পরিচয় মিলেছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলার ইসমাইল হোসেনের স্ত্রী রেহেনা বেগম (৬১), কুষ্টিয়া জেলার মজমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া পৌরসভার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), কুষ্টিয়া জেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), রাজবাড়ীর কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে শাহানুর (১১), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের কে বি এম সুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), বাসটির চালক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১), রাজবাড়ী জেলার বেলগাছি গ্রামের আবদুল আজিজের স্ত্রী জেসমিন (৩০), রাজবাড়ীর রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের চর বেলিনগর গ্রামের জ্যোৎস্না (৩৫), গোপালগঞ্জ জেলার নোয়াধা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুর জেলার মথুয়ারাই গ্রামের নুর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকা জেলার বাগধুনিয়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১৮), কুষ্টিয়া জেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ জেলার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস), রাজবাড়ীর মহেন্দ্রপুর গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুুর রহমান (৬), রাজবাড়ীর আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), রাজবাড়ী পৌরসভার ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আহনাফ খান তাহমিদ (২৫), রাজবাড়ীর কালুখালী উপজেলার মজনু শেখের ছেলে উজ্জল শেখ (২২), রাজবাড়ীর চরমদাপুর গ্রামের আফসার মণ্ডলের ছেলে আশরাফুল (৩৪), রাজবাড়ীর কালুখালী উপজেলার সানাউল্লাহর ছেলে জাহাঙ্গীর (২৩)।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দুর্ঘটনার ঘটনায় জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথকভাবে দুইটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে কে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালককে সদস্য করা হয়েছে।

গতকাল তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।

উল্লেখ্য বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

Share