
বিশেষ প্রতিবেদক : রাজধানীর বংশালে মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
আজ রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুকিমবাজারে একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টা ২মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
