ভারতে তীব্র আন্দোলনের মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ

নয়াবার্তা ডেস্ক : ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে চলমান তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ আমলা বিনীত জোশীকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ গাঙ্গোয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শিক্ষা সচিব বিনীত যোশিকে বদলি করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ গাঙ্গোয়ারকে। এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নিয়ে এখনও শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টির (সিজেপি)।

সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে সমর্থন জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন তিনি। বর্তমানে মেদান্ত হাসপতালে চিকিৎসাধীন সোনম।

Share