
নয়াবার্তা প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৫ শিশু মারা গেছে। এই নিয়ে মোট মারা গেলো ৮৮৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮৫। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে রাজশাহীতে একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে ও সিলেট বিভাগে ২ জন মারা গেছে। একই সময়ে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ১২৫ জনে।
