আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের সময় কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ

নয়াবার্তা প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোর শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ চলাকালে একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “সোমবার বেলা সোয়া ১২টার দিকে একদল দুষ্কৃতকারী নরসিংহপুরে ‘নদী ফিলিং স্টেশনের’ সামনে সড়কে একটি কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।”

এদিকে বিক্ষোভ পরিস্থিতির মুখে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এ কর্মকর্তা। তবে ঠিক কয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে সে বিষয়ে শিল্প পুলিশ বা শিল্প মালিকদের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Share