
সালমা খাতুন বলেন, ‘নতুন এই অতিথির নাম রাখা হয়েছে সাফিয়া নূর। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
গত ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। এটি সালমা ও সানাউল্লাহর দ্বিতীয় বিয়ে। সানাউল্লাহ ঢাকা জজ কোর্টের আইনজীবী। পরে ১৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের বিষয়টি জানান।
উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।
