
স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগরের পুলিশ কমিশনারসহ সাত বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তাসলিমা বেগমের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে তার বোন নাজমুন নাহার ও বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন রিটটি দায়ের করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
উল্লেখ্য, গত ২০ জুলাই মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়।
