
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অত্যন্ত পজেটিভ। ঠিকঠাক মতো এই অভিযান চললে অনেক অপরাধ কমে আসবে। এসময় তিনি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে সৈনিক ক্লাব কিংবা রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাবের নামে যারা এ ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে আরও খোঁজখবর নিতে বলা হয়েছে। আমি নিশ্চিত করে বলছি, এ বিষয়ে আমাদের যা করণীয় আমরা তা করবো।
অত্যাধুনিক মিল্কিং পার্লার প্রসঙ্গে সেনাপ্রধান জানান, আয়ারল্যান্ডের প্রযুক্তিতে সরকারি পর্যায়ে স্থাপিত প্রথম এই মিল্কিং পার্লার থেকে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতি ১৫ মিনিটে একসঙ্গে ২০টি গাভী থেকে দুধ সংগ্রহ করা হবে। যা থেকে ডেইরি ফার্ম ব্যবস্থাপনায় সময় ও শ্রম সাশ্রয় হবে।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন।
